বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৭ পা নিয়ে বাছুরের জন্ম

ভয়েস নিউজ ডেস্ক:

ফেনীর দাগনভূঞাতে সাত পা নিয়ে একটি বাছুর জন্মেছে। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলার ইউনিয়নের চন্দ্রপুর মধ্যপাড়া গ্রামে রূপধন মিয়ার পালিত একটি গাভি বাছুরটি জন্ম দেয়। এদিকে, খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন ওই বাড়িতে ভিড় করছেন।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের এক কর্মী বাছুরটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তার মাধ্যমে এ বিষয়ে অবহিত হয়েছি।’

তিনি বলেন, ‘এটি একটি জন্মগত ত্রুটি। শারীরিকভাবে বাছুরটি একটু সুস্থ হলে অপারেশনের মাধ্যমে অতিরিক্ত তিনটি পা সরিয়ে ফেলা যাবে। অপারেশন না করা হলেও তার মূল চারটি পায়ের কোনও সমস্যা হবে না। অতিরিক্ত তিনটি এক সময়ে অকেজো হয়ে যাবে।’

বাছুরের মালিক রূপধন মিয়া বলেন, ‘১০ বছর ধরে তিনি গাভিটি পালন করছেন। এটি গাভির চতুর্থ বাছুর। জন্মের পর দেখা যায়, চারটি পা ছাড়াও পিঠে আরও তিনটি পা রয়েছে। স্থানীয় উপজেলা পশু হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অপারেশনের মাধ্যমে তিনটি পা অপসারণ করা যাবে বলে জানান।’রূপধন আরও জানান, জন্মের পর থেকে বাছুরটি দুধ পান করছে না। তবে আলাদাভাবে তাকে দুধ পান করানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION