সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

আজ মহানবমী

ভয়েস নিউজ ডেস্ক:

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ (১৪ অক্টোবর) মহানবমী। এইদিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। সনাতন ধর্মমতে, দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয়েছে মহানবমী ও বিহিত পূজা। এতে অংশ নিতে পূজামণ্ডপে আসতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে বাড়তে থাকে মানুষ। শিশুসহ সব বয়সী মানুষকে পূজা দিতে আসতে দেখা যায়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির পূজা অনুষ্ঠানবিষয়ক সম্পাদক দিলীপ ঘোষ বলেন, সকাল ৯টা ৫৭ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে পূজা। আমরা আজ মাকে পূজা দেব। আমরা চাইব দেশের মানুষ যেন করোনা মুক্ত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, এ বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। গত বছরের চেয়ে এবার পূজার সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি। ঢাকা মহানগরে এ বছর পূজা হচ্ছে ২৩৮টি মণ্ডপে, যা গত বছরের চেয়ে চারটি বেশি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION