বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ গোলের ম্যাচে হারলো রোনালদো-রাশফোর্ডরা

খেলাধুলা ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লেস্টার সিটির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে জয় পায়নি রেড ডেভিলসরা। ৬ গোলের থ্রিলার ম্যাচে হেরে গেছে ৪-২ ব্যবধানে।

এর মধ্য দিয়ে রেকর্ড ২৯ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার স্বপ্নীল যাত্রারও ইতি ঘটলো তাদের। পাশাপাশি এ নিয়ে লিগে টানা তৃতীয় ম্যাচে হারলো রোনালদো-রাশফোর্ডরা।

লেস্টারের মাঠে অবশ্য শুরুতে লিড নিয়েছিল ওলে গুনার শুলসারের শিষ্যরা। কিন্তু শেষ দিকে তিনটি গোল হজম করে হার মানে তারা।

১৯ মিনিটে ম্যানইউর ম্যাসন গ্রিনউড গোল করে এগিয়ে নেন দলকে। তবে ৩১ মিনিটে লেস্টারের ইউরি তিয়েলেমান্স গোল করে সমতা ফেরান। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৭৮ মিনিটে লেস্টারের ক্যাগলার সয়ুনকু গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৮২ মিনিটে ম্যানইউর মার্কাস রাশফোর্ড গোল করে সমতা ফেরান। কিন্তু পরের মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। এ সময় গোল করেন লেস্টারের জিমি ভার্ডি। আর ৯০+১ মিনিটে পাস্তন ডাকার গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য ফক্সেসরা।

এই হারে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে ম্যানইউ। অন্যদিকে ৮ ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে উঠে এসেছে লেস্টার সিটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION