রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

সাংবাদিকতা বিশ্বময়!

॥জাহেদ সরওয়ার সোহেল॥
প্রযুক্তি বিশ্বকে একটি গ্রামে পরিনত করেছে। স্থানিক দুরত্ব কে মাড়িয়ে কেবল ইথারেই মানুষ মানুষের সাথে মুহুর্তে যুক্ত হওয়ার এই প্রয়াস পৃথিবীকে মাইলের হিসাব নয় কষতে শিখিয়েছে উচ্চ গতির তরঙ্গ। পৃথিবী হাতের মুঠোয় কিংবা পৃথিবীর মুঠোয় হাত রেখে মানুষ একে অপরের কাছে কি আদান প্রদান করে? এমন প্রশ্নের উত্তর সকলেরই জানা, তা হলো তথ্য।

আর উল্লেখযোগ্য তথ্যের শিল্পায়িত পদ্ধতির বস্তুনিষ্ঠ উপস্থাপন কে সাংবাদিকতা বললে অত্যুক্তি হয়না।তবে সবকিছুই নির্ভর করে পেশাদারিত্বের ছোঁয়া কতটুকুন তার উপর। যদিওবা সাংবাদিকতার আভিধানিক সংজ্ঞার সাথে মাঠের বাস্তবতা কখন কখনও বৈসাদৃশ্য হলেও একটি গুনবাচক রসায়ন হলো অভিজ্ঞতা। কেননা অভিজ্ঞতালব্দ জ্ঞান সাংবাদিকতার বিপদগ্রস্থতা থেকে রক্ষা করে বহুলাংশে।

এখানে রাখতে চাই আশার জায়গাটি, কক্সবাজার ভয়েস অভিজ্ঞ, প্রশিক্ষীত সাংবাদিকদের একটি বাতায়ন যাতে দায়বদ্ধতার সমীরন তাদের নবায়িত করে। ভ্রান্তি আর বিভ্রান্তির অনলে দাহ্য অনলাইন সাংবাদিকতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বহু আগে, সেখানে প্রত্যাশার প্রাপ্তি যোগ হোক এ ওয়েব পোর্টাল এমন আশা রাখতেই পারি। আর বলে রাখি, সব ভালো কথা বড় বড় শহর,বড় বড় উচু স্থান থেকে আসবে এমন কোনো কথা নেই, সময়ের সবচেয়ে মূল্যবান কথাটি প্রত্যন্ত গ্রামের একজন সাধারন মানুষ থেকেও আসতে পারে। গ্রহনযোগ্য হলে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো বক্তব্য পাল্টে দিতে পারে ভূগোল। মানুষের কণ্ঠস্বরই বিধাতার কণ্ঠস্বর এ সত্যের প্রতিরুপ হবার দায়িত্ব কিন্ত সংবাদকর্মীদের। কক্সবাজার ভয়েস এমন গন্ত্যব পানে তাদের অভিযাত্রা অটুট রাখবে সে প্রত্যাশা রইল।

লেখক-সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ সম্পাদক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION