রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কিস্তিতে পণ্য বেচা-কেনা কি জায়েজ?

ধর্ম ডেস্ক:

অনেকেই জানতে চান, নির্দিষ্ট দামের কোনও পণ্য কিস্তিতে বেশি দামে বেচা-কেনা করা যাবে কিনা।নির্দিষ্ট দামের যেকোনও পণ্য কিস্তিতে বেশি দাম দিয়ে বেচা-কেনা করা জায়েজ ও বৈধ। তবে অবশ্যই কেনা-বেচার সময় করা চুক্তিতে কিস্তির মেয়াদ ও মেয়াদ অনুযায়ী বাড়তি মূল্য চূড়ান্ত করে দিতে হবে।

ক্রেতা যথাসময়ে নতুন ধার্যকৃত মূল্য পরিশোধ করবেন। কোনও কারণে ক্রেতা যদি যথাসময়ে মূল্য পরিশোধ করতে না পারেন তবে নির্ধারিত মূল্য বাড়ানো যাবে না।

এক্ষেত্রে সময়মতো মূল্য পরিশোধ না করার কারণে যদি মূল্য বৃদ্ধির শর্ত থাকে তবে এমন চুক্তি জায়েজ হবে না। কারণ তা সুদি কারবারের অন্তর্ভুক্ত হবে ও হারাম বলে বিবেচিত হবে।

তবে যেহেতু সময়মত মূল্য পরিশোধ না করলে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে, এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্রেতাকে মূল্য পরিশোধে সচেষ্ট থাকতে হবে। মূল্য পরিশোধে খেয়ানত করলে ক্রেতা গুনাহগার হবে।

তথ্যসূত্র: তিরমিজি শরিফ, হাদিস: ১২৩১, আল মাবসুত লি-সারাখসি: ১৩/৭, আহকামুল কোরআন লি-জাসসাস: ২/৩৭, রদ্দুল মুহতার: ৫/৯৯।

লেখক: শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION