বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরুশকুলে নির্মিত হচ্ছে মদিনা নামে জামে মসজিদ 

এম আর খোকন:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে মসজিদে মদিনা নামের একটি মসজিদের ভিত্তি প্রস্তর করা হয়েছে। ১০ ডিসেম্বর “২১ বাদ জুমার পর প্রধান সড়কের দক্ষিণ পেচার ঘোনা ও কাওয়ার পাড়া সীমান্ত হাম্বার গোড়া নামক স্থানে আনুষ্ঠানিক ভাবে ঐতিহাসিক মদিনারই নাম অনুসরণে মসজিদে মদিনার ভিত্তি প্রস্তর করা হয়েছে। এই মসজিদের জন্য মুল্যবান ১০ শতক জমি দান করেন তরুণ সমাজ সেবক বাঁচা মিয়া সিকদারের পুত্র জহির সিকদার।
নির্মিতব্য উক্ত মসজিদের মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মনিরিয়া বাহার উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আব্দুল আওয়াল সিকদার, অদুদিয়া তালিম উদ্দিন মাদ্রাসার সুপার মাওলানা এমদাদ উল্লাহ, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন, সাবেক ছাত্র লীগের নেতা আব্দুল হক জিকু,নব নির্বাচিত মেম্বার রিয়াজ উদ্দিন মিনু,জানে আলম ও মসজিদের জমি দাতা এবং প্রতিষ্ঠাতা জহির সিকদার।
মসজিদের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ পাশের মসজিদ মাদ্রাসার সুপার, ইমাম,খতিব,অসংখ্য মুসল্লী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জহির সিকদার ইতিপূর্বে স্থানীয় খুরুশকুল আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ সমাজের উন্নয়নে একাধিক ভুমিকা রেখেছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION