বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লোকালয়ে বন্যহাতি

ভয়েস নিউজ ডেস্ক:

খাগড়াছড়ির মানিকছড়িতে হঠাৎ করে দুটি বন্য হাতি লোকালয়ে প্রবেশ করায় জনমনে উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত হাতি দুটি মানিকছড়ি উপজেলা সদর থেকে অনেক দূরে গহীন অরণ্যে অবস্থান করছে। তবে হাতিগুলোকে গন্তব্যে পৌঁছাতে কাজ করছে বন বিভাগ।

জানা গেছে, সোমবার (১৩ ডিসেম্বর) সকালে মানিকছড়ি সদরের অদূরে কর্নেল বাগানের পশ্চিমে এয়াতলংপাড়া এলাকায় হঠাৎ দুটি বন্য হাতি দেখা যায়। তার কিছুক্ষণ পর উৎসুক জনতা হাতি দুটিকে দেখতে ভিড় করে। এ সময় জনতার ভিড় সামলাতে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের লোকজন, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীদের সহায়তায় লোকজনকে শান্ত রাখার চেষ্টা করা হয়। পাশাপাশি হাতি দুটিকে বিরক্ত না করার জন্য অনুরোধ জানানো হয়।

এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে পান্নাবিলের নাথপাড়া হরিমন্দির এলাকায় দিলীপ দাশের একটি মাটির ঘর ও একটি টিনশেড ঘরসহ চারপাশে ভাঙচুর চালায় হাতি দুটি। তবে এ সময় জানমালের কোনো ক্ষতি হয়নি।

ইউপি সদস্য মো. আবুল হাশেম জানান, লোকালয়ে হাতি আসার খবরে স্থানীয়দের জানমালের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সকাল থেকে কাজ করে যাচ্ছে। তবে এলাকাবাসী খুবই আতঙ্কের মধ্যে আছে।

মানিকছড়ির লোকালয়ে আসা হাতিগুলো এখনও গহীন অরণ্যে অবস্থান করছে জানিয়ে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম বলেন, সাধারণ মানুষের নিরাপত্তায় সকাল থেকেই পুলিশ দায়িত্ব পালন করছে।

খাগড়াছড়ির সহকারী বন সংরক্ষক মো. মুজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে আমাদের লোকজন হাতিকে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যার পর মশাল, বাঁশি, টিন, আতশবাজিসহ প্রয়োজনীয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION