বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে দুই কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় মেরিনড্রাইভের পাশে ঝাউ বাগানে অভিযান চালিয়ে ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর রাতে টেকনাফের নোয়াখালীয়াপাড়া এলাকায় মেরিনড্রাইভের পাশে সৈকতে ঝাউ বাগানে মাদক মজুদের খবরে বিজিবির একটি দল এ অভিযান চালায়।

টেকনাফস্থ বিজিবি ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোর রাতে মাদকের চালান পাচারের খবরে মেরিনড্রাইভের পাশে সৈকতে ঝাউ বাগানে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় ঝাউ বাগানে তল্লাশি চালিয়ে দুইটি প্যাকেটের ভেতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। উদ্ধার ভয়ংকর এ মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা। উদ্ধার ক্রিস্টাল মেথ বা আইস বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। যা পরবর্তীতে কতৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION