মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ওষুধে দুইদিনেই সুস্থ করোনা রোগী

ভয়েস নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মধ্যে এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৬৭ লাখ ১৪ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনের। এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় পরিস্থিতি বুঝে বিভিন্ন ওষুধে চিকিৎসা করা হচ্ছে বিশ্বজুড়ে।

এর মধ্যেই প্রকাশ্যে এলো অবিশ্বাস্য তথ্য। বদহজমের এক প্রকার ট্যাবলেটের হিউম্যান ট্রায়ালে যুক্তরাষ্ট্রের ১০ জন করোনা রোগী মাত্র ৪৮ ঘণ্টায় অনেকটাই সুস্থ হয়েছেন বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে। গবেষণার ফলাফল গাট জার্নালে প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাবলেটটির জেনেরিক নাম ‘Famotidine’। যুক্তরাষ্ট্রের রোগীরা এর পেপসিড এসি ব্র্যান্ড নেমের ট্যাবলেট গ্রহণ করেছেন। ট্রায়ালে হালকা লক্ষণের দশজন রোগীকে প্রতিদিন ওই ট্যাবলেট খেতে দেওয়া হয়। রোগীরা জানিয়েছেন, দুদিন পর থেকে তাদের শ্বাসকষ্ট এবং কাশি কমে গেছে।

যুক্তরাষ্ট্রের নর্থওয়েল হেলথ কেয়ারে ২৩ থেকে ৭১ বছর বয়সী চারজন নারী এবং ছয়জন পুরুষ রোগীকে ট্রায়ালে নির্বাচন করা হয়। হালকা উপসর্গের এই দশজন যখন বেশি অসুস্থ বোধ করেন, তখনই ওষুধটি দেওয়া হয়।

রোগীরা বলছেন, ২৪-২৮ ঘণ্টা পর তাদের উপসর্গগুলো কমতে থাকে। ১৪ দিনের মাথায় ‘সব’ উপসর্গ চলে যায়। এখানে পাঁচটি উপসর্গকে বিবেচনায় নেওয়া হয়েছে- কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, মাথাব্যথা এবং স্বাদ/গন্ধ চলে যাওয়া। এর মধ্যে শ্বাসকষ্ট সেরেছে বেশি দ্রুত। সাতজনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তিনজনের হালকা মাথাঘোরা এবং অনিদ্রার সমস্যা দেখা যায়।

এই ট্রায়ালের সঙ্গে যুক্ত ছিলেন নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির বিজ্ঞানীরা। তারা বলছেন, আবার ট্রায়াল দিয়ে ওষুধটির বিষয়ে নিশ্চিত হতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION