মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

বিশ্বে করোনায় ২০নং বাংলাদেশ

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে প্রতিদিনই দুই হাজারের বেশি মানুষের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার। তাতে উন্নতি হয়েছে বৈশ্বিক তালিকায়ও।

করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে শুরু থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ ২০ এ।

বৃহস্পতিবার পর্যন্ত ৫৭ হাজার ৫৬৩ জন আক্রান্ত নিয়ে একুশতম স্থানে ছিল বাংলাদেশ। শুক্রবার আরও ২ হাজার ২২৮ নতুন আক্রান্ত যোগ হওয়ায় দেশে এখন কভিড-১৯ রোগী দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জনে। তাতে জনস হপকিন্সের তালিকায় কুড়িতম স্থানে উঠে আসে বাংলাদেশ।বাংলাদেশ ওপরে উঠে আসায় একুশতম স্থানে নেমে গেছে ৫৮ হাজারের বেশি আক্রান্তের বেলজিয়াম।

৬৩ হাজার ৭৪১ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে মধ্য প্রাচ্যের দেশ কাতার। আর ৬৪ হাজার ১৭১ জন আক্রান্ত নিয়ে আঠারোতম স্থানে আছে করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে গড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মিলে ৮ মার্চ। এর দেশ দিন পর ঘটে করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু।

শুক্রবার সকাল আটটা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়ায় ৬০ হাজার। এদিন আরও ৩০ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১ জনে। বেড়েছে সুস্থ মানুষের সংখ্যাও। আরও ৬৪৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.০৭ শতাংশ; মৃত্যুর হার ১.৩৪ শতাংশ এবং সুস্থতার হার ২১.০২ শতাংশ।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার। আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই দেশ হিসেবে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION