মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বাড়ছে নমুনা জট

বলরাম দাশ অনুপম
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও তৈরি হয়েছে নমুনা জট। ফলে নমুনা সংগ্রহের অনেকদিন পর মিলছে ফলাফল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান। তিনি শনিবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন- কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২ হাজার নমুনা জমা আছে। তাই জেলার অনেকে নমুনা পরীক্ষা দিয়েও রিপোর্ট পেতে সময় লাগছে।

আর দ্রুত রিপোর্ট পেতে করণীয় কি সেটাও জানা নেই এই স্বাস্থ্য কর্মকর্তার। তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বর্তমানে প্রায় ২ হাজারের বেশি নমুনা পরীক্ষার জন্য জমা আছে। ল্যাবে আগে দৈনিক ৭০/৮০ টি নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে প্রায় তিনশোর কাছাকাছি নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়। তারপরও ২ হাজার নমুনা জমা পড়ে আছে। সেজন্য রিপোর্ট পেতে সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় লাগছে। এতে আমাদের করণীয় কিছুই নেই। মূলত সংক্রমণ বেড়ে যাওয়াতে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সিভিল সার্জন জানান- কক্সবাজার জেলার পার্শ্ববর্তী জেলা বান্দরবান, চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া উপজেলার নমুনা এখানে পরীক্ষা করা হচ্ছে। এটাও সরকারি নির্দেশনা। এখানে আমাদের কোন হাত নেই।

প্রসঙ্গত-গত ৪ জুন থেকে নানা কারনে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION