মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

বীর বাহাদুর করোনা পজিটিভ

ইমাম খায়ের:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে। রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার মেডিকেলে স্থাপিত করোনা পরিক্ষার ল্যাবটি টেকনিক্যাল সমস্যার কারণে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন বন্ধ থাকার পর শনিবার মোট ৩৪৮ জনের স্যাম্পল টেস্ট হয়। সেখানে ১০৮ জনের রিপোর্ট ‘পজিটিভ’ হয়েছে। এরমধ্যে বীর বাহাদুরও রয়েছেন।

এর আগে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনার ২ দিন বন্ধ থাকার পর পরীক্ষা শুরু হয়েছে। শনিবার প্রকাশিত ফলাফলে ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জন পজেটিভ এসেছে। এরা সকলেই নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের মধ্যে ঠিকানা ছাড়া ৩ এনজিও কর্মী সহ কক্সবাজার জেলার রয়েছে ৯৭ জন। এতে কক্সবাজার সদর উপজেলার ৪২ জন, টেকনাফ উপজেলার ৭ জন, উখিয়া উপজেলার ১৯ জন, চকরিয়া উপজেলার ১ জন, পেকুয়া উপজেলার ২ জন, রামু উপজেলার ২২ জন, মহেশখালী উপজেলার ১ জন, বান্দরবানের ৫ জন, রুমার ৩ জন, নাইক্ষ্যংছড়ির ১ জন, চট্টগ্রামের সাতকানিয়ার ২ জন রয়েছে। অপর ৩ জন এনজিও কর্মী বলা হলেও ঠিকানা উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ৬৪ দিনে মোট ৭৬৯৯ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ১০৬৬ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেছে। এতে কক্সবাজার জেলার রয়েছে ৯৬৯ জন। এ পর্যন্ত কক্সবাজার জেলায় এক রোহিঙ্গা সহ ১৯ জনের মৃত্যু হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION