বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আকাশ গুলি করে এলোপাড়াড়ি টিপুকে মোটরসাইকেল করে চলে যায়: পুলিশ

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুকে গুলি করেছে মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। আকাশের এলোপাথাড়ি গুলিতে কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিও নিহত হন।

রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবির) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আকাশ মোটরসাইকেলে এসে টিপুকে লক্ষ্য করে আকাশ নিজেই গুলি করেন।

অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে আবার বাইকে করেই স্থান ত্যাগ করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ঘটনার আগেরদিন কমলাপুর এলাকায় জাহিদুল ইসলামের অফিসের আশপাশে ২ সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে রেকি করে আকাশ। সেদিন জাহিদুলকে হত্যায় সফল না হওয়ায় তারা পরদিনও মোটরসাইকেল নিয়ে তাকে হত্যার চেষ্টা করেন এবং সফল হন।

তিনি বলেন, ঘটনার পরদিন আকাশ জয়পুরহাটে চলে যান এবং সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তারপর তিনি বগুড়ায় চলে আসেন এবং বগুড়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

ভয়েস/ জেইউ। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION