বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

কক্সবাজারে দৈনিক আমাদের সময় এর বর্ষপূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:
“পথ চলতে ১৮ তে যায় না থেমে” এই শ্লোগানে সারা দেশের মতো বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র, নতুনধারার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার।গণ মানুষের প্রিয় কাগজ দৈনিক আমাদের সময় হাটি হাটি পাপা করে ১৮ বছরে পদার্পণ করেছে। সোমবার সকালে কক্সবাজার শহরের শহীদ স্মরণীর হোটেল নিরিবিলির নিচতলায় অবস্থিত দৈনিক আমাদের সময়ের কক্সবাজার অফিসে কেককেটে দিনের কর্মসূচির উদ্বোধন করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা মোজাফফর আহমদ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার নাগরিক সোসাইটির সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন, কক্সবাজার নাগরিক সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর আনোয়ারুল হক, এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক একরাম চৌধুরী টিপু, দৈনিক আমাদের সময়ের কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক সরওয়ার আজম মানিক, বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকনে, একুশে টেলিভিশন প্রতিনিধি আব্দুল আজিজ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক , উন্নয়নকর্মী জাহাঙ্গীর আলম,দৈনিক আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, দৈনিক আমাদের সময়ের মহেশখালী প্রতিনিধি এসএম ফরিদুল আলম দেওয়ান, দৈনিক বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি সৈয়দ আলম প্রমুখ।
এর পরে শুরু হয় আনন্দ আড্ডা, সেখানেই কক্সবাজারের নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সেই সাথে চলে মিষ্টিমুখ আর কেক খাওয়ার পর্ব।এ সময় আগত অতিথিরা দৈনিক আমাদের সময়ের জন্য শুভকামনা জানান।
শুভেচ্ছা জানাতে আসা শুভাকাঙ্খীরা জানান, দৈনিক আমাদের সময় এদেশের গণমানুষের প্রিয় পত্রিকা। প্রতিনিয়তঃ দেশের নানা সমস্যা আর সম্ভাবনাকে তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অনন্য ভূমিকা রাখছে দৈনিক আমাদের সময়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION