মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে ডা. ফেরদৌস

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে ফেরার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকারকে ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে তিনি কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বলেন, বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট ১২৯ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসে।

বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে ডা. ফেরদৌস খন্দকারের করোনা শনাক্তের জন্য অ্যান্টিবডি টেস্ট করা হয়। এর ফলাফল পজিটিভ এসেছিল। এখন করোনা না থাকলেও যেহেতু তিনি বিদেশ থেকে এসেছেন, তাই তাকে ব্র্যাক সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সম্প্রতি দেশে ফিরে মানুষের চিকিৎসাসেবা দেবেন বলে ঘোষণা দেন এই চিকিৎসক। তবে অনেকে তাকে বঙ্গবন্ধুর খুনীদের স্বজন বলে দাবি করছেন। দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট দেন ডা. ফেরদৌস।

তিনি লিখেছেন, ‘‘যখন ভালো উদ্দেশ্য নিয়ে আমি দেশে এসেছি, তখন একদল লোক আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। বলা হচ্ছে, আমি নাকি খুনী খন্দকার মোশতাকের ভাতিজা কিংবা খুনী কর্নেল রশিদের খালাতো ভাই। অথচ পুরো বিষয়টি কাল্পনিক।’’

তিনি বলেন, ‘‘আমার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। কুমিল্লায় বাড়ি হলেই কেউ খুনী মোশতাকের ভাতিজা কিংবা কর্নেল রশিদের খালাতো ভাই হয়ে যায় না।’’

এই দুই খুনীর সঙ্গে তার পারিবারিক কিংবা আদর্শিক কোনো সম্পর্ক নেই- জানিয়ে তিনি বলেন, ‘‘বরং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি, তাদের চরম ঘৃণা করি।’’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION