সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ:দুই হত্যা মামলা তদন্ত করবে ডিবি

ভয়েস ডেস্ক:

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত দুজনের স্বজনদের দায়ের করা মামলা দুটির তদন্তের ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন তথ্য-প্রমাণ ডিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শ ম কাইয়ুম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগে কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মোরসালিন হত্যা মামলার সব ডকুমেন্টও গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দুটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে ডিবি।’

উল্লেখ্য, ১৮ এপ্রিল মধ্যরাতে নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দিন দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে আহত নাহিদ বুধবার (১৯ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) একই হাসপাতালে মারা যান মোরসালিন। দুজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION