মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

উখিয়ায় ৫ রোহিঙ্গা করোনা শনাক্ত, ২ রোহিঙ্গার মৃত্যু

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় নতুন করে আরও ৫জন রোহিঙ্গার শরীরে করোনা শনাক্ত এবং ২জন রোহিঙ্গা মারা গেছে। এ নিয়ে তিনজন রোহিঙ্গার মৃত্যু হলো এবং ৩৫জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে বিষয়টি কক্সবাজার ভয়েসকে নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গার মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। এরমধ্যে একজন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর অপরজন ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। একজনের বয়স ৭০ অন্যজন ৫৮ বছর বয়সী।

এর আগে গত ৩০ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটি ছিল এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোহিঙ্গার প্রথম মৃত্যু। এছাড়াও এই পর্যন্ত ৩৫জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত সবাই উখিয়ার কুতুপালংস্থ লম্বাশিয়াসহ বিভিন্ন ক্যাম্পে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION