মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে হেফাজত নেতা হাফেজ সালামত উল্লাহ

ইমাম খাইর:

বুক ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ সালামত উল্লাহ। মঙ্গলবার (৯ জুন) রাতে এ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব।

তিনি জানান, মাওলানা হাফেজ সালামত উল্লাহ ডায়াবেটিস ও হার্টের রোগী। হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। জ্বরও রয়েছে। তাই গত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিট খালি নাই। সকাল পর্যন্ত কোন চিকিৎসক ও অক্সিজেন পায়নি। মাওলানা ইয়াছিন হাবিব জানান, হাফেজ সালামত উল্লাহর করোনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে, এখনো স্যাম্পল টেস্ট করা হয় নি।

এদিকে, হেফাজত নেতা মাওলানা হাফেজ সালামত উল্লাহর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION