রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

দুই বছর পর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ হচ্ছে

বিশেষ প্রতিবেদক:

করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই বছর বন্ধ ছিল কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এবার সেখানে প্রস্তুতি নেয়া হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় পৌরসভার ব্যবস্থাপনায় মাঠের পুরো এলাকা জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। ত্রিপল দিয়ে মাঠ ঢেকে দেয়া হয়েছে। ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মাঠের চারিদিক।ব্যবস্থা রাখা হয়েছে বৈদ্যুতিক সংযোগসহ ফ্যানের ব্যবস্থা।আইন-শৃংখলা রক্ষায় প্রথমবারের মত স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

রবিবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে নামাজ আদায়ের প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

এর আগে মাঠের সিসিটিভি ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় পরিদর্শন করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION