বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

পিছিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের সফর

বাংলাদেশ ক্রিকেট টিম, ফাইল ছবি।

খেলাধুলা ডেস্ক:

জাতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে সফর করার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু আগামী মে মাসে জাতীয় দলের সূচি ঠিক থাকলেও ‘এ’ দলের সফর সূচি পিছিয়ে গেছে।

মে মাসের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব আল হাসান, তামিম ইকবালরা সেখানে থাকা অবস্থায় ‘এ’ দলেরও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার কথা ছিল। তবে সেটি এখন আর হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিন ও একদিনের ম্যাচের সিরিজ চূড়ান্ত হয়েছিল। ম্যাচের সংখ্যা ঠিক থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ‘এ’ দলের সিরিজটি একমাস পর খেলতে চাইছে।

সব ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ‘এ’ দলের খেলা গুলো হওয়ার কথা ছিল অ্যান্টিগায়। নতুন সূচি অনুযায়ী ম্যাচ গুলো হবে সেন্ট লুসিয়ায়।

তবে জাতীয় দলের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। চূড়ান্ত সূচি এখনো প্রকাশ না হলেও জানা গেছে, আগামী ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION