বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইইউ একমত হতে পারেনি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপে

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হতে পারে নি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ তথ্য জানিয়েছেন।

রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসে কিন্তু হাঙ্গেরির নেতৃত্বে কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করতে বাধা সৃষ্টি করে।

১০ দিন ধরে আলাপ আলোচনা শেষে আজ নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ হলেও চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে আশা করছে ইউরোপীয় ইউনিয়ন।

জোসেপ বোরেল সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাব। আমিও আপনাদের নিশ্চিত করতে পারি যে, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে কারণ এর পক্ষে যুক্তি যথেষ্ট জোরালো।”

এর আগে ইউরোপীয় ইউনিয়ন পাঁচবার বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এটি হচ্ছে ষষ্ঠ দফার নিষেধাজ্ঞা প্যাকেজ। জোসেপ বোরেল স্বীকার করেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সদস্য রাষ্ট্র প্রকৃতপক্ষেই জটিল অবস্থার মুখোমুখি রয়েছে কারণ তারা ভূমিবেষ্টিত দেশ হওয়ার কারণে রাশিয়ার পাইপ লাইনের মাধ্যমে আনা তেল ও গ্যাসের ওপর তাদের একমাত্র ভরসা।

হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং বুলগেরিয়াসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অনেক বেশি মাত্রায় রাশিয়ার তেলের উপর নির্ভরশীল। তারা বারবার নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে এসেছে। হাঙ্গেরি সরকার বলছে, রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে তাদের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে।

গত সপ্তাহে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো পরিষ্কার করে বলেছেন, রাশিয়ার তেলের বিকল্প কোনো ব্যবস্থা ইউরোপীয় ইউনিয়ন করতে না পারার কারণে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হওয়া সম্ভব নয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION