বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

রক্ত পরিশোধন করে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক:
শরীর সুস্থ রাখতে এবং সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক কার্যকারিতায় রক্তের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের শরীর স্বয়ংক্রিয়ভাবেই রক্ত পরিশোধন করতে পারে।

রক্ত শরীরের প্রতিটি অংশে অক্সিজেন সরবরাহ করে। তবে রক্ত যদি টক্সিন মুক্ত বা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু নানা শারীরিক সমস্যা এবং রোগ-ব্যাধি দেখা দেবে। রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল হয়ে যাবে। তাই রক্ত পরিষ্কার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হলুদ

হলুদ ব্যবহার হয় প্রতিদিনের রান্নায়। এটি কিন্তু রক্ত পরিষ্কার করতে দারুণ কার্যকরী। হলুদে থাকা কারকিউমিন রক্তকে দূষণমুক্ত করে। কারকিউমিন হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের শরীরে ডিটক্সিফাইং এনজাইম তৈরি করে সেইসঙ্গে রক্তও পরিষ্কার করে।

লেবু

রক্ত থেকে দূষিত পদার্থ দূর করতে কাজ করে লেবুর রস। বিশেষজ্ঞরা বলছেন, তাজা লেবুর রস থেকে বেশি এনজাইম তৈরি করতে পারে আমাদের লিভার। এতে বৃদ্ধি পায় লিভারের কার্যকারিতা। সেইসঙ্গে লেবু হলো ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস, এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। লিভার ডিটক্সিং প্রোটিন উত্‍পাদনে সাহায্য করে ভিটামিন সি।

রসুন

কাঁচা রসুন রক্ত পরিষ্কার করতে দারুণভাবে কাজ করে। রসুনে আছে অ্যালিসিন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, লিভারকে বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে রক্তকে বিশুদ্ধ করে এই রসুন। উপকারী এই ভেষজের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রক্ত পরিষ্কার করার পাশাপাশি অন্ত্রকে ব্যাকটেরিয়া, পরজীবী ও ভাইরাসমুক্ত রাখতে সমানভাবে কাজ করে।

ব্রকোলি

সবুজ রঙের এই সবজি প্রতিদিনের খাবারের তালিকায় রাখা জরুরি। কারণ এতে থাকে ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ। এটি রক্ত থেকে দূষিত উপাদান বের করে দিতে সাহায্য করে। ব্রকোলি খেতে পারেন সবজি হিসেবে, সালাদে কিংবা পাস্তায়।

বিট

রক্ত পরিষ্কার এবং লিভারকে সুস্থ রাখতে কাজ করে বিট। জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত তথ্য অনুসারে লিভারকে সুরক্ষিত বৈশিষ্ট্য রয়েছে বিটে। এটি শরীরে পুষ্টি সরবরাহ করে, লিভার পরিষ্কার করে এবং সেইসঙ্গে কমায় প্রদাহ।

আখের গুড়

উপকারী একটি খাবার হলো আখের গুড়। তবে তা অবশ্যই ভেজালমুক্ত হতে হবে। গুড় ভিজিয়ে রেখে সেই পানি পান করলে রক্ত পরিষ্কার রাখা সহজ হয়। কারণ গুড় রক্ত পরিশোধক হিসেবে বেশ কার্যকরী। এটি রক্তের জমাট বাঁধার সমস্যা দূর করতেও সাহায্য করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION