রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কালো গাউনে দীপিকা যেন রূপকথার রাজকন্যা

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অংশ নিচ্ছেন। তবে অন্যবারের চেয়ে এবারের বিষয়টা তার জন্য রকম।

কারণ বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের এই উৎসবের ৭৫তম আসরে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের একজন দীপিকা।
ফ্রেঞ্চ রিভারায় পা দেওয়ার পর থেকেই একের পর এক ফ্যাশনেবল আউটফিটে সকলের নজর কাড়ছেন ‘পদ্মাবত’খ্যাত এই নায়িকা। সবশেষ লুই ভিতঁ-র তৈরি কালো গাউনে কানের রেড কার্পেটে নজর কেড়েছেন দীপিকা। তার গাউনের রূপ বাড়িয়ে দিয়েছে একে ঘিরে থাকা পাখাগুলো৷

এমন পোশাকে দীপিকাকে যেন রূপকথার রাজকন্যা লাগছে! তার এই লুকের প্রশংসা করে সামাজিকমাধ্যমে মন্তব্য করছেন দীপিকার বহু ভক্তরা।

শিগগিরই দীপিকাকে শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’-এ দেখা যাবে। এদিকে প্রথমবার ঋত্বিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা। এছাড়াও প্রভাস ও নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ এবং অমিতাভ বচ্চনে সঙ্গে ‘দ্য ইন্টার্ন’র বলিউড রিমেকেও কাজ করবেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION