মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পুরুষ সেজে চাচিকে ভাগিয়ে বিয়ে করলেন তরুণী!

ভয়েস নিউজ ডেস্ক:
২২ বছরের এক তরুণী পুরুষ হয়ে গেছেন দাবি করে নিজের নাম রাখেন ফাহিম। এরপর দূর সম্পর্কের এক চাচির (১৯) সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। পরে ঢাকায় গিয়ে বিয়ে করেন দুজন।

শুক্রবার (২৭ মে) সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। দুই তরুণীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। এসময় পুরুষ সেজে থাকা তরুণীর কাছ থেকে একটি নকল পুরুষাঙ্গ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিজেকে ফাহিম দাবি করা তরুণীর সাত মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। তার দেড় বছর বয়সী একটি মেয়েও আছে। হঠাৎ তিনি ঘোষণা দেন, আমি পুরুষে রূপান্তর হয়েছি। নিজের নাম রাখেন ফাহিম।

নিজেকে পুরুষ ঘোষণা দিয়ে ছেলেদের মতো প্যান্ট-শার্ট পড়তে শুরু করেন। চুলও কাটেন ছেলেদের মতো ছোট করে। এরপর ১৯ বছর বয়সী দূর সম্পর্কের চাচির সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক।

প্রেমের টানে চাচি নিজের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। তবে তার কোনো সন্তান নেই। ১০ দিন আগে কথিত ফাহিম ও চাচি ঢাকায় পালিয়ে যান।

এ ঘটনায় ফাহিমের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। আর ফাহিমের চাচির পরিবার দুজনকে কৌশলে বাড়িতে আনার চেষ্টা করে। বৃহস্পতিবার রাতে কথিত ফাহিম দূর সম্পর্কের ওই চাচিকে নিয়ে বাড়ি ফেরেন।

আজ সকালে ফাহিম আসলেই পুরুষ হয়েছে কি না তা নিয়ে বিতর্ক ওঠে। এসময় পরিবারের সদস্যরা ফাহিমের প্যান্ট খুলে একটি নকল পুরুষাঙ্গ উদ্ধার করেন।

দূর সম্পর্কের চাচি দাবি করেন, তারা দুজন ঢাকায় গিয়ে বিয়ে করেছেন। তবে বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিয়ের কাগজ ফাহিমের কাছে আছে বলে জানান তিনি। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও ফাহিম যে নকল পুরুষ সেজেছিলেন, তা তিনি বুঝতে পারেননি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘তাদের এই সম্পর্ক কোনো আইনের মধ্যে পড়ে না। তাই জিডির ভিত্তিতে ফাহিম নাম ধারণ করা মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মেয়েটিকেও পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION