বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

প্রথমবার যুদ্ধ পরিস্থিতি দেখতে খারকিভে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধের ময়দানে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাজধানী কিইভের বাইরে গেলেন দেশটির প্রেসিডেন্ট।

রবিবার ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানিয়েছে। খবর বিবিসির।

কার্যালয়ের তথ্যানুযায়ী, উত্তরপূর্বের খারকিভ অঞ্চলের লড়াইয়ে সম্মুখসারির সেনাদের অবস্থান দেখেছেন তিনি। সেখানে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য জেলেনস্কি ইউক্রেনের সেনাদেরকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি খারকিভের ধ্বংসাবশেষও পরিদর্শন করেন। তাকে ছবিতে বুলেট প্রুফ ভেস্ট পরে থাকতে দেখা গেছে।

বিবিসির এক ভিডিওতে দেখা যায়, জেলেনস্কিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা।

বিবিসি জানায়, জেলেনস্কির দপ্তর টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে।

তাতে ক্যাপশনে লেখা রয়েছে, ‘খারকিভ এবং ওই অঞ্চলে ২,২২৯ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমরা অঞ্চলটিকে পুনর্গঠন করব এবং প্রাণ ফিরিয়ে আনব। খারকিভ এবং অন্য সব শহরে-গ্রামে শয়তান হানা দিয়েছিল।’

এদিকে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে।

তবে ইউক্রেন ও পশ্চিমারা এই অভিযানকে বিনা উসকানিতে আগ্রাসন আখ্যা দিয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION