বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইউক্রেনীয় দুই লাখ শিশুকে রাশিয়া নিয়ে গেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন থেকে দুই লাখ শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

জেলেনস্কি বলেন, বিভিন্ন এতিমখানা এবং যেসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের জোর করে রাশিয়ায় নেওয়া হয়েছে। এরপর বিশাল ওই দেশের বিভিন্ন জায়গায় তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে।

উদ্দেশ্য শুধু চুরি নয়, বরং নির্বাসিত এই শিশুরা যাতে ইউক্রেনের বিষয়ে ভুলে যায় এবং দেশে আর ফিরতে না পারে এটাও রাশিয়ার উদ্দেশ্য।

আন্তর্জাতিক শিশু দিবসে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘যারা এর জন্য দায়ী তাদের ইউক্রেন শাস্তি দেবে। তবে প্রথমে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখানো হবে যে, ইউক্রেনকে জয় করা যাবে না, আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না এবং আমাদের সন্তানরা দখলদারদের সম্পত্তিতে পরিণত হবে না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে ২৪৩ জন শিশুকে খুন করা হয়েছে। ৪৪৬ জন আহত হয়েছে এবং ১৩৯ জন নিখোঁজ হয়েছে। এই সংখ্যা বেশি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, রুশ সৈন্যদের নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতির পুরো চিত্র সরকারের কাছে নেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION