রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অবশেষে পরিচালককে বিয়ে করলেন মিথিলা

বিনোদন ডেস্ক:

জন কবির ও রাফিয়াথ রশীদ মিথিলা। দুজনের পরিচয় তাহসানের মাধ্যমে। তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভেঙে গেলেও এখনো খুব ভালো বন্ধু জন-মিথিলা। দুজনই সংগীত অনুরাগী। আবার অভিনয়ে নাম লিখিয়ে সুনামও কুড়িয়েছেন এ জুটি। দুজনকে একসঙ্গে একাধিক নাটকেও দেখা গেছে। এ জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জনও বাতাসে উড়েছে। তবে সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে পরিচালক সৃজিতের সঙ্গে সংসার বেঁধেছেন মিথিলা।

জন-মিথিলার প্রেমের জোর গুঞ্জন বেশ আগে চাউর হয়েছিল। মিথিলা নতুন করে সংসার করছেন। কিন্তু এখনো এ জুটির প্রেম নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায় নানা গল্প। এবার এ বিষয়ে মুখ খুললেন জন কবির। কয়েক দিন আগে বিবিসর সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন এই সংগীতশিল্পী।

এ সংক্রান্ত প্রশ্ন শুনেই হেসে উঠেন জন। তারপর বলেন—‘মিথিলা আমার কেমন বন্ধু সেটা আমার আব্বু-আম্মু জানেন। আব্বু তো এখন নেই। মিথিলার সঙ্গে আমার সম্পর্কের গুঞ্জন যখন ছড়ায় তখন আমার আম্মু খুব অবাক হয়েছিলেন। আম্মু আমাকে প্রশ্ন করেছিলেন, মানুষের মাথাটাতা কি খারাপ হয়ে গেছে? আম্মুকে আমি বলেছিলাম, মানুষ তো আর আমাদের ব্যক্তিগতভাবে চেনে না আর মানুষ গল্প বানাতে খুব পছন্দ করে।’

মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়লেও তাতে বিশেষ মাথা ব্যথা নেই জনের। তা উল্লেখ করে জন কবির বলেন—‘তাহসানের মাধ্যমে মিথিলার সঙ্গে আমার বন্ধুত্ব। মিথিলার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে—এমনটা যারা ভাবেন, তারা হয়তো এটা ভেবে মজা পান। কিন্তু একটি বিষয়কে চাপিয়ে দেওয়া হলে তা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি আমার জীবন যাপন করছি, আমি তো আমাকে জানি। মানুষ যা ভাবে তাতে আমাদের জীবন বদলে যাবে না। এতে করে আমার, তাহসান, মিথিলার কিছু যায় আসে না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION