রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

এক্সপেরিমেন্ট না করলে পিছিয়ে পড়ব

বিনোদন ডেস্ক:

তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। কদিন আগেই হয়ে গেছে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তবে থেমে নেই কাজ। নিয়মিত চলছে স্টেজ শো। নতুন মিউজিক ভিডিও নিয়েও হাজির।

তোমাকে যে চাই…

আমার নতুন মিউজিক ভিডিও ‘তোমাকে যে চাই’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বাঁধন। তিনি আমার সঙ্গে গেয়েছেনও। গানের যে স্বাদ, তাতে তার কণ্ঠটিই এখানে দরকার। কারণ গানটি নিয়ে আমার এক্সপেরিমেন্ট করেছি। শুধু সুর নয়, গানের কথা ও সংগীতায়োজনেও রয়েছে ভিন্নতা। গানটিতে হিপহপ, র‌্যাপ ও ইডিএমের স্বাদ রয়েছে। বৈচিত্র্য এনেছে বাংলা র‌্যাপ অংশটি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাছিমুল মুরছালিন স্বাক্ষর। গত শুক্রবার সন্ধ্যায় মিউজিক ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’তে প্রকাশ করি।

সাড়া…

ঈদে প্রকাশ হয় আমার ‘শাকালাকা মন’ নামের একটি মিউজিক ভিডিও। আরটিভি মিউজিক থেকে প্রকাশ হয়েছিল গানটি। সেখানে আমার পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। আর এবারের গানটি ছেড়েছি নিজের চ্যানেলে। সেই হিসেবে দর্শকের ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে আমাকে অনুপ্রাণিত করছে সংগীত জগতের মানুষের দারুণ সব মন্তব্য। তারা অনেকেই গানটি খুব পছন্দ করেছেন। ব্যক্তিগতভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে তারা শুভকামনা জানিয়েছেন। গানটি তৈরি হওয়ার পর আমারই মনে হচ্ছিল এটি সবার ভালো লাগতে পারে। এখন বাস্তবে সেই চিত্র দেখে খুশি লাগছে। আমরা কাজ করি দর্শক-শ্রোতার জন্য। তারা পছন্দ করলেই সব কষ্ট সার্থক হয়। তবে তাদের ভালোবাসা পাওয়াটা সহজ কাজ নয়। এ জন্য নিজেকে নিত্যনতুন আঙ্গিকে হাজির করতে হয়। এ জন্য আমি এখন প্রতিটি গানে এক্সপেরিমেন্ট করছি। চেষ্টা করছি নানা স্বাদের গান নিয়ে হাজির হতে। যাতে ভক্তরা আমার গান শুনে বোর ফিল না করে। সব সময় যে এক্সপেরিমেন্ট সফল হবে, সেটা ভাবাও ঠিক নয়। তবে এক্সপেরিমেন্ট না করলে পিছিয়ে পড়ব, এটা আমি জানি। কারণ বিশ্বসংগীত এখন অনেকটাই বদলে গেছে। তার সঙ্গে নিজেকে তাল মেলাতে গেলে এক্সপেরিমেন্টের বিকল্প নেই।

স্টেজ শো…

আমি মূলত স্টেজের শিল্পী। রিয়ালিটি শো থেকেই তো গানের অঙ্গনে যাত্রা শুরু। তাই আমার কাছে সবচেয়ে গুরুত্ব পায় স্টেজ। পেশাদারি ঠিক রাখতে বিবাহোত্তর সংবর্ধনার পরদিনই আমি স্টেজে উঠেছি। এখন নিয়মিত স্টেজে গাইছি।

আসছে…

কয়েকটি নতুন গানই তৈরি হয়ে আছে। এর সুর ও সংগীত করেছেন বেশ কজন সুরকার ও সংগীত পরিচালক। ‘তোমাকে যে চাই’-এর মতো সেই গানগুলোও আমার স্টাইলে করা। তবে একটি থেকে আরেকটির প্যাটার্ন বেশ ভিন্ন। এ গানগুলোও সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। আমার বিশ্বাস, গানগুলো ভালো লাগবে সবার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION