শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

মোবাইলের ব্যাটারির আয়ু বাড়াবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

অন্যান্য সব ইলেকট্রনিক্স ডিভাইসের মতো মোবাইলের ব্যাটারির কার্যক্ষমতাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কখনো আবার অল্প দিনের মধ্যেই ব্যাটারির আয়ু শেষ হওয়ার মতো প্রবণতা দেখা যায়। তবে, সহজ কিছু পদ্ধতি রয়েছে আছে, যেগুলোর মাধ্যমে মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

ডিসপ্লের যত্ন নেওয়া

মোবাইলের ক্ষেত্রেও বলা হয়, যদি ব্যাটারি খরচ কমাতে চান, তাহলে মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন। তবে এতটা কম রাখবেন না, যা আপনার চোখকে প্রভাবিত করে।

ব্যাটারি সেভার ব্যবহার করে

অনেকেই জানি না যে মোবাইল বা ট্যাবলেটে একটি ব্যাটারি সেভার বিকল্প রয়েছে। এটি দীর্ঘ ব্যাটারি ব্যবহারের অনুমতি দেয়।

তাই আপনি যদি চান ব্যাটারি খরচ কম হোক, তাহলে সেটিংস পরিবর্তন করুন। এতে আপনার মোবাইলটি স্বয়ংক্রিয় ব্যাটারি সেভার অপশনে চলতে শুরু করে। তবে এটি একবার সক্রিয় হয়ে গেলে, ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা হ্রাস পেতে পারে।

ব্লুটুথ/ওয়াইফাই বন্ধ রেখে

যখন ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই প্রয়োজন হয় না, তখন এটি বন্ধ রাখুন। এটি আপনার ব্যাটারিতেও একটি বড় পার্থক্য করে।

আসল চার্জার ব্যবহার করা

মোবাইল আসল চার্জার দিয়ে চার্জ করাই উত্তম। ডুপ্লিকেট চার্জার অনেক সময় ব্যাটারির ক্ষমতা নষ্ট করে ফেলে। এছাড়াও ডুপ্লিকেট চার্জার মোবাইল চার্জ করতে অনেক বেশি সময় নেয়। তাই মোবাইলের ব্যাটারির আয়ু বাড়াতে বা নিরাপদ রাখতে সবসময় সঠিক ও আসল চার্জার ব্যবহার করুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION