শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভারতে বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের ঘটনায় বিক্ষোভ সমাবেশ

ভয়েস নিউজ ডেস্ক:

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটও বিক্ষোভ মিছিল করেছে।

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন।

সমাবেশ শেষে যাঁরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, তাঁদের বিচার করা না হলে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে তারা নাইটিঙ্গেল মোড়ের দিকে গেছে। সমাবেশে মহানবী (সা.)-কে অবমাননা করার ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব জানানোর দাবি জানানো হয়েছে।বায়তুল মোকাররম

বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নাইটিঙ্গেল মোড় এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে।

ভারতে বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মা সম্প্রতি এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালেও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর টুইট করেন। সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর। আর নিজের করা টুইট মুছে ফেলেন জিন্দাল।

এ ঘটনার পর নূপুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। অবমাননাকর মন্তব্য করার প্রায় দুই সপ্তাহ পর নূপুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION