বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইসরায়েলি হামলায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ দামেস্ক বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি হামলায় রানওয়েসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দরের। সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ রাখা হয় বলে জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় শনিবার (১১ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবারের হামলার পর রাজধানীর বিমানবন্দরের রানওয়ের সেবা কার্যক্রম বন্ধ আছে।

ইসরায়েলি আগ্রাসনের কারণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। কারণ বিমানবন্দরের লবিসহ নেভিগেশন লাইটের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে মন্ত্রণালয় বলছে, ক্ষয়ক্ষতির জায়গায়গুলো দ্রুত মেরামত করে বিমান চলাচলে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার কাজ চলছে।

গত শুক্রবার আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বিমানবন্দরটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

এদিকে দামেস্ক বিমানবন্দরে হামলার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনাকে উস্কানি বলে অবহিত করেছে দেশটির সরকার।

২০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হওয়া যুদ্ধে বহু বার সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির মিত্র বিশেষ করে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে আসছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION