শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কোরবানির পশু জবাই করার নিয়ম

মুহাম্মাদ সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী:

অন্যসব দিনে পশু জবাই করা ও কোরবানির পশু জবাই করার মাঝে কিছু পার্থক্য আছে। এ দিন জবাইয়ের ক্ষেত্রে মানতে হয় কিছু নিয়ম।

১. জবাইয়ের ছুরি ধারালো করে নেওয়া [মুসলিম হা/১৯৫৫; মুসতাদরাকে হাকেম হা/৭৫৬৩]।

২. পশুর দৃষ্টির আড়ালে ছুরিতে শান দেওয়া।

৩. পশুকে বাম দিকে কাত করে শোয়াতে হবে এবং পশু যেন কেবলামুখী থাকে। তবে এক্ষেত্রে কোনও সমস্যা হলে যে কোনও মুখ করেই জবাই করা যাবে।

৪. নারী-পুরুষ দুজনই জবাই করতে পারবেন।

৫. জবাইয়ের সময় বিসমিল্লাহ পাঠ করা ওয়াজিব। [সূরা আন’আম ১২১; বুখারি হা/২৩৫৬; মুসলিম হা/১৯৬৮] সঙ্গে ‘আল্লাহু আকবার’ যোগ করা সুন্নত। ‘আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা’ [হে আল্লাহ! তোমার থেকে (প্রাপ্ত) এবং তোমার উদ্দেশ্যে বলা মুস্তাহাব]।

৬. জবাইয়ের সময় পশুর খাদ্যনালী, শ্বাসনালী, গলদেশের দুই পাশের দুটি রক্তনালী কেটে রক্তপ্রবাহ নিশ্চিত করা।

৭. পশু জবাই কিংবা প্রস্তুত করার কারণ দেখিয়ে নামাজ বা জামাত ছেড়ে দেওয়া যাবে না।

৮. পশুর বর্জ্য পরিষ্কার করা কোরবানি দাতার অত্যাবশ্যকীয় কর্তব্য। পরিবেশ দূষণ করা এবং অহেতুক মানুষকে কষ্ট দেওয়া কবিরা গোনাহ।

লেখক: সাবেক ইমাম, আব্দুল্লাহ বিন ওমার মসজিদ, দাম্মাম, সৌদি আরব

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION