শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

দেশকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছে সরকার-পলক

বিশেষ প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিক ও গ্রামকে স্মার্ট নাগরিক, স্মার্ট গ্রামে পরিণত করা হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উদ্ভাবনী সাশ্রয়ী উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে।
এটুআই ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)কর্তৃক আয়োজিত কক্সবাজারের উখিয়ার রত্নাপালং এলাকায় ডিজিটাল তুলাতলী ভিলেজ কাম অ্যাগ্রিগেশন সেন্টার পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এসব কথা বলেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) পক্ষথেকে জানানো হয়, এফএও এর ডিজিটাল ভিলেজ উদ্যোগে, এটি কৃষক, গোষ্ঠী এবং সম্প্রদায়ের মধ্যে তথ্য বিনিময় এবং জ্ঞান-আদান-প্রদানের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে। আরও রুপান্তরের সাথে, এটি ডিজিটালাইজেশন, যুব পুরুষ ও মহিলা সহ কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকীকরণ এবং আয় বৃদ্ধির জন্য একটি এন্ট্রি পয়েন্ট হতে পারে।
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর কান্ট্রি ডিরেক্টর এসনোভ বাকনোদুর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ রঞ্জন নাথ, এটুআই আইসিটি ডিভিশনের কর্মকর্তা আনির চৌধ্রুী, রেজওয়ানুল হক জামি, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ার নুরুল হুদা, সহ, সরকারি-বেসকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত:প্রান্তিক অঞ্চলের কৃষকের উৎপাদিত পণ্য অনলাইন যোগাযোগের মাধ্যেম সঠিক সময়ে এবং ন্যায্যমূল্যে বাজারজাত করণে সরকার ডিজিটাল ভিলেজ কাম এগ্রিগেশন সেন্টার স্থাপন করছে সরকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION