বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কীভাবে ঘাটতি পূরণ করব পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে

শিক্ষামন্ত্রী দীপু মনি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাকালীন শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে এ বিষয়ে গবেষণায় যে ফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে, তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কীভাবে এই ঘাটতি পূরণ করব, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেবো- এ বিষয়ে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।

এর আগে মন্ত্রী মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. আফসানা শর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ সদস্যরা।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION