বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেত্রী আলিয়া জানালেন অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক:

নেটফ্লিক্স অরিজিনালস ‘হার্ট অব স্টোন’ দিয়ে হলিউডে ডেবিউ হচ্ছে আলিয়া ভাটের। সেই ছবি শুটিংয় সেরে কিছু দিন আগেই পর্তুগাল থেকে দেশে ফিরেছেন আলিয়া। শুটিং শিডিউল ছিল বেশ লম্বা। একই সঙ্গে তিনি অন্তঃসত্ত্বাও।

হলিউডের প্রথম কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আলিয়া জানিয়েছেন, হলিউডে প্রথম ছবি হওয়ায় বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি। একই সঙ্গে এর আগে কোনো অ্যাকশন ছবিতে তিনি কাজ করেননি। আর সেই কারণেই তার মন জুড়ে ছিল হাজারও চিন্তা। কিন্তু যেভাবে তার খেয়াল রেখেছে গোটা টিম তাতে তিনি আপ্লুত।

আলিয়ার কথায়, মনে হয়েছিল যে বাড়িতেই রয়েছি। অনেক কিছু শিখেছি। এখানে যা করি তার থেকে কিছুই আলাদা নয়। শুধু ভাষাটাই আলাদা।

জুলাই মাসেই শুটিং শেষ করে দেশে ফেরেন আলিয়া। প্রযোজক ও সহ অভিনেতা গ্যাল গ্যাডটের সঙ্গে একটি ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন- হার্ট অব স্টোন– আমার পুরো হৃদয়ই তোমাকে দিলাম। সুন্দরী গ্যালকে ধন্যবাদ জানাই। না ভুলতে পারা অভিজ্ঞতা আমায় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যে ভালোবাসা আমি পেয়েছি তা ভোলার নয়।

আলিয়ার সময়টা বেশ ভালোই যাচ্ছে। এ বছরের শুরু থেকেই একের পর এক খুশির খবর তার সংসারে। মহামারির পর তার ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ বেশ হিট হয়েছিল। এ বছরই তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরকে। আবার বিয়ের কিছু দিনের মধ্যেই ঘোষণা করেছেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আবার এ বছরই হলিউডেও ডেবিউ হল তার। এখানেই কিন্তু শেষ নয়। তার নিজের প্রযোজনা সংস্থা থেকে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘ডার্লিংস’ মুক্তি পাবে এই মাসেই। মাতৃত্বকালীন অবস্থাতে আপাতত শুটিং বন্ধ রাখলেও ছবির প্রচার তিনি বন্ধ রাখেননি। বেবিবাম্প নিয়েই তাকে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। বর্তমানে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি যে একজন, তা যেন বারেবারেই প্রমাণ করছেন আলিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION