মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

করোনায় মারা গেলেন লাইফ সাপোর্টে থাকা ডা: নুরুল হক

ইমাম খাইর:
অবশেষে মারা গেলেন পরীক্ষিত ফ্রন্টলাইন করোনাযুদ্ধা ডাক্তার নুরুল হক।  ১৬ জুন দিবাগত রাত ১২ টার দিকে নিজ কর্মপ্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডাক্তার নুরুল হক ওই হাসপাতালেরই সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার। গাামের বাড়ি মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দৈলা পাড়া।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮ তম ব্যাচের ছাত্র।
গত জুমাবার থেকে জ্বর অনুভব করেন ডাক্তার নুরুল হক।
রবিবার (১৪ জুন) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) অক্সিজেন স্যাচুরেশন ৬০ এর নিচে থাকায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করেছেন চিকিৎসকরা। নিয়তিকে মেনে পাড়ি জমালেন ওপারে।
করোনার দুর্যোগকালীন সময়ে মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে
জীবন ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন ডাঃ নুরুল হক। মানুষের জন্য রাতদিন খেটেছেন। মানবতার স্বার্থে দেখেন নি নিজের সুখ। ভাবেননি নিজের নিরাপত্তার কথা।
যে আইসিইউতে রোগিদের সেবা দিয়েছেন সেই আইসিইউতেই জীবনাবসান ডাক্তার নুরুল হকের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION