বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বর্ষণের আশঙ্কা

ভয়েস নিউজ ডেস্ক:

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা নাগাদ দেওয়া এক পূর্বাভাসে মঙ্গলবার (১৬ জুন) রাতে আবহাওয়া অফিস এমনটি জানিয়েছে।
php glass

এতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কোনো শঙ্কা সেই।
ksrm

বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী বৃহস্পতিবার (১৭ জুন) পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

এসময় ঢাকায দক্ষিণ-পূর্ব দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার। ফলে গরম অনুভব কম হতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা এবং মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা
পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল সংলগ্ন মেঘালয় ও বরাক এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে এসময়ে আপার মেঘনা অববাহিকার এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায় ৬০ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION