বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারী বর্ষণে বড় মহেশখালীর ৭০ পরিবার পানির নিচে

এম. বশির উল্লাহ, মহেশখালী:
মহেশখালীতে অতি বৃষ্টির কারণে বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের প্রায় ৭০টি ঘর পানিতে ডুবে গেছে। এতে করে প্রতিটি ঘরের আসবাবপত্র, ব্যবহৃত ইলেক্ট্রিক যন্ত্রপাতি সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যায়।  আর প্রায় বাড়ির নলকুপ, টয়লেট পানিতে ডুবে থাকায় নানান অসুবিধে সহ খাবার পানির সংকটে ভুগছে তারা। এছাড়াও মাটির ঘরের দেয়াল ধসের আশংকায় অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে। গবাদিপশু ও হাসমুরগি নিয়ে আছে চরম বিপাকে। ইতিমধ্যে পানিতে ডুবে হাসমুরগি ও গবাদিপশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, মহেশখালীর পশ্চিমের বেড়িবাধের সুইচ গেট দিয়ে পর্যাপ্ত পানি বের না হওয়ায় মুলত গ্রামটি ডুবে যায়। সুইচ গেইটের বাঁধটি কেটে দিলে পানি নেমে যাবে বলে এলাকাবাসী জানান। প্রতি বছর বর্ষাতেই সুইচ গেইটের কারণে গ্রামটি প্লাবিত হয়।
ইসহাক, রবিউল আলম, মোস্তাক, শাহজান, সিরাজুল হক সহ ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা জানান, গতকাল থেকে শুরু হওয়া টানা বর্ষণের কারণে গ্রামে পানি জমতে থাকে। উপজেলার বিভিন্ন এলাকার পানি এই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়। খাল ভরাট ও পশ্চিমের বেড়িবাধের সুইচ গেট দিয়ে পর্যাপ্ত পরিমানে পানি বের হতে না পারায় গ্রামটি ডুবে যায়। যাতে করে গ্রামবাসীদের অপূরণীয় ক্ষতি হয় বলে তারা জানান। তারা আরো জানান, বর্তমানে গ্রামের ৫০টির অধিক পরিবার অন্যত্র বসবাস করছে। প্রতি বছর বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে গ্রামটি তলিয়ে যায়। এতে করে বিলের ক্ষেত খামার নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়ে কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন তারা।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন,  তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দেন। অতিবৃষ্টির ফলে নিচু এলাকার মানুষদের সহযোগিতার জন্য উধর্তন কতৃপক্ষকে  অবহিত করা হবে বলেও জানান।
এদিকে উপজেলার প্রায় নিচু এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি রা জানান।
ভয়েস/ আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION