বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার দেইর আল জোর অঞ্চলে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন বাহিনী জানিয়েছে, অঞ্চলটিতে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা থেকে মার্কিন বাহিনীর সুরক্ষার জন্য এ ধরনের হামলা চালানো হয়েছে।

হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না সে ব্যাপারে মার্কিন বাহিনীর বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার মার্কিন বাহিনীর এই হামলার কিছুদিন আগেই সিরিয়ায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। এতে সিরিয়ার তিন সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হন। ওই হামলার নিন্দা জানায় রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘সিরীয় ভূখণ্ডে ইসরায়েলের বিপজ্জনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ এমন সময়ে তিনি এই মন্তব্য করেন যখন এক সময় উষ্ণ থাকা রুশ-ইসরায়েল সম্পর্কে চিড় ধরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মঙ্গলবার মার্কিন বাহিনীর চালানো হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে রাশিয়ার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION