বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়তলী এলাকার ডেঙ্গু আক্রান্ত স্কুলছাত্রের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

ডেঙ্গু আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে সে মারা যায়।

ডেঙ্গুতে মারা যাওয়া তানভীর আহমদ (১৪) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার আরবি প্রভাষক আবদুর রহিমের ছেলে। সে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তানভীরের চাচা জসিম উদ্দিন জানান, জ্বরে আক্রান্ত হলে শুক্রবার তানভীরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর জানা যায় সে ডেঙ্গু আক্রান্ত। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কোনো উন্নতি হয়নি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই গভীর রাতে সে মারা যায়।

তিনি আরও জানান, বুধবার বিকেলে পাহাড়তলী রহমানিয়া মাদরাসা মাঠে তানভীরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষার্থীকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার তিনদিন পর হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা খুবই গুরুতর ছিল, আমরা আইসিইউতে নিয়ে যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION