রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

চট্টগ্রামে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীসহ ২ জন গ্রেফতার

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক রোহিঙ্গাসহ দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর হালিশহর থানাধীন আই ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের এসআই ফজলে রাব্বী কায়সার। নগর গোয়েন্দা পুলিশের এডিসি আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো– কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেনের ছেলে ইমান হোসেন (৩৮) এবং অপরজন সন্দ্বীপ থানাধীন গাছুয়া ইউনিয়নের মো. কামাল উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে রুমান (৩০)।

এডিসি আরাফাতুল ইসলাম বলেন, ‘গ্রেফতার দুজনই ইয়াবা কারবারে যুক্ত। তাদের মধ্যে ইমান হোসেন একজন রোহিঙ্গা। সে ক্যাম্প থেকে পালিয়ে এসে ইয়াবা ব্যবসা করছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION