শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা দুর্বল, অসহায় নন- স্টিভেন করলিস

ভয়েস নিউজ ডেস্ক:

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন করলিস বলেছেন, রোহিঙ্গারা দুর্বল, অসহায় নন। রোহিঙ্গাদের প্রতি আমাদের বার্তা, এটা আপনাদের দিন। আর বাংলাদেশের মানুষ, যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, এটা তাদেরও দিন।

শনিবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

স্টিভেন করলিস বলেন, আমি আপনাদের অনুরোধ করব, কিছুক্ষণের জন্য আপনারা সবাই নিজেদের শরণার্থী হিসেবে কল্পনা করুন। সেই জায়গা থেকে দেখুন, আপনার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গি কী, আর আপনি অন্যদের কাছ থেকে কী আচরণ প্রত্যাশা করেন। যেকোনো ব্যক্তিই এক সময় শরণার্থী হয়ে যেতে পারেন।

তিনি বলেন, আমরা শুনে থাকি, রোহিঙ্গারা দুর্বল ও অসহায়। কিন্তু আমরা যারা আপনাদের সঙ্গে কাজ করছি, জানি আপনারা দুর্বল অসহায় নন। আপনারা প্রতিদিন শক্তি ও সাহস নিয়ে নিজেদের সুরক্ষিত করেছেন। আপনারা সেই শক্তি ও সাহস বজায় রাখবেন।

ভিডিও বার্তায় ইউএনএইচসিআর প্রতিনিধি বলেন, আপনারা প্রথম দিন থেকেই বলে আসছেন, আপনারা সেখানে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ফিরতে চান। কোনো ব্যক্তির সারাজীবন শরণার্থী হিসেবে কাটিয়ে দেওয়া কাম্য নয়। যতদিন পর্যন্ত আপনারা নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে না পারেন, ততদিন আমরা আপনাদের পাশে থাকব। আমদের প্রত্যাশা, নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়াটা এবার যেন শেষবার হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION