মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হত্যার অভিযোগে চালক শাহ আলম ও হেল্পার মোহন মিয়াকে কারাগারে

ভয়েস নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীতে আবু সায়েম মুরাদ নামের এক যুবককে বাস থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগে চালক শাহ আলম ও হেল্পার মোহন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৬ অক্টোবর তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য জানান।

জানা যায়, আবু সায়েম মুরাদ মতিঝিলে একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন। ১৫ অক্টোবর সন্ধ্যার দিকে তিনি মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ীতে বাসার উদ্দেশে রওনা দেন। বাসটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আসামাত্র হেল্পার মোহন মিয়া ও চালক শাহ আলম তাকে মারধর করে বাস থেকে ফেলে দেন। চলন্ত গাড়ির চাকার নিচে মাথা পিষ্ট হয় মুরাদের। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আবু সায়েমের বড় ভাই আবু সাদাত রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION