বুধবার, ২২ Jul ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বন‌্য হা‌তির আক্রম‌ণে প্রাণ গেল বি‌জি‌বি সদস্যের

নায়েব সুবেদার আবদুল মান্নান

ভয়েস নিউজ ডেস্ক:

বন‌্য হা‌তির আক্রম‌ণে বান্দরবা‌নে বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) কর্তব্যরত বিজিবির নায়েব সুবেদার আব্দুল মান্নান মারা গে‌ছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত পৌ‌নে ১০টায় নাইক্ষ‌্যংছ‌ড়ির ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, চোরাকারবারিরা মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার করছে, এমন খবর পে‌য়ে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এ সময় ভাল্লুক খাইয়া এলাকার সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থা‌নে পৌঁছা‌লে বন্য হাতির এক‌টি দল বিজিবির টহল দলের সামনে এসে প‌ড়ে। বি‌জি‌বির অন্য সদস‌্যরা হা‌তির দল‌কে দে‌খে পালিয়ে রক্ষা পেলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। প‌রে তার লাশ‌টি হা‌তির দল চারপাশ থে‌কে ঘি‌রে রাখে। অনেক চেষ্টার পর হা‌তির দলটিকে স‌রি‌য়ে ভোর ৪টার দি‌কে তার লাশ উদ্ধার করে বি‌জি‌বি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, ‘স্থানীয়‌দের কাছ থে‌কে বন্য হাতির আক্রমণে এক বিজিবির সদস্যের মৃত্যুর খবর পে‌য়ে‌ছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কোনও সংবাদ পাইনি। প‌রে বিস্তারিত বলা যা‌বে।’

এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও বিজিবির কোনও বক্তব‌্য পাওয়া যায়‌নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION