বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

খেলা হবে, ডিসেম্বরে বুঝিয়ে দেব:কাদের

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটা সমাবেশ করে বিএনপি ভাবতেছে তারা ক্ষমতায় এসে গেছে। ক্ষমতা এতো সহজ নয়। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, খেলা হবে, ডিসেম্বরে বুঝিয়ে দেব। ডিসেম্বরে সমুদ্রের গর্জন দেখবে বিএনপি।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে খিলগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের নামে মানুষের ঢলের কথা বলে, কিন্তু ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে। তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না সেই চিন্তা করে লাভ নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির লজ্জা নেই, তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে শুধু দেশের বিরুদ্ধে নালিশ করে। বিএনপি মনে করে ভারত আমেরিকা তাদের ক্ষমতায় বসিয়ে দিবে।

বিএনপি চলে লন্ডনের কথায়; ওখান থেকে অর্ডার দেয়, ফরমায়েশ করে আর ফখরুল এখানে নাচে; যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলেরই মতো। পুতুলের আর কি দোষ। তাদের নেতাকে, বিএনপির আন্দোলনের নেতাকে, নির্বাচনের নেতাকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION