বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দ. কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৪৯

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি প্রসিদ্ধ মার্কেটে হ্যালোইন উৎসব উদযাপনের সময় পদদলিত হয়ে অন্তত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫০ জন।স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার (২৯ অক্টোবর) রাতে ওই এলাকায় লাখখানেক মানুষ সমবেত হয়েছিলেন। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের হার্ট অ্যাটাক করা রোগীদের বাঁচানোর চেষ্টা করতে দেখা গেছে। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে হ্যালোইন উৎসব হয়। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ার ইথেওনে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। মহামারির পর সেখানে এবারই প্রথম এই উৎসব অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে কয়েক ডজন মানুষ একটি হোটেলের সামনে অজ্ঞান হয়ে পড়েন। দক্ষিণ কোরিয়ার দমকল বাহিনী, রাত ১০টা৩০ মিনিটে তারা এই ঘটনার খবর পান। এক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, সাধারণ মানুষও হার্ট অ্যাটাক করা রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন।স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, আহতদের মধ্যে বেশিরভাগই নারী যাদের বয়স ২০-এর কোঠায়।দমকল বাহিনীর একজজন কর্মী এএফপিকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১৪০টির বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি, এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION