শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

প্রবীণ উখিয়ার প্রবীণ সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের ইন্তেকাল 

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার প্রবীণ সাংবাদিক উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের সময় উখিয়া স্টেশনস্থ বাজারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বাবুলের ছোট ভাই মোসলেম উদ্দিন।
রবিবার আছর নামাজের পর জানাজা শেষে তাকে উখিয়া স্টেশন কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
রফিক উদ্দিন বাবুল উখিয়া স্টেশনস্থ বাজারপাড়ার মরহুম জাকের হোসেন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সাথে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন, উখিয়া প্রেসক্লাব সভাপতি এসএম আনোয়ার, সাধারণ সম্পাদক রতন ধর, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর প্রমূখ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION