বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

যৌবনের সেই স্বর্ণযুগ

যৌবনের সেই স্বর্ণযুগ
 তন্দ্রা সরকার 
ভরা গাঙের উত্তাল ঢেউয়ের মতোই
যৌবনের উত্তাল সময়টা কেটেছে
উত্তর বঙ্গের এ মাথা থেকে ও মাথা
ভুরুঙ্গামারী থেকে তেতুলিয়া
পাটগ্রাম, পঞ্চগড়, বাংলা বন্দর
চিলমারীর বন্দর
দর্শনীয় স্থান স্বপ্নপুরী, ভিন্ন জগৎ
কান্তজী মন্দির, পায়রাবন্দ,
বীর মুক্তিযোদ্ধা তারামন বিবির বাড়ি,
সীমান্তের কাঁটাতারে
ফেলানীর ঝুলন্ত লাশ
সেখানেও গিয়েছি,
আরও কত কী।
বেসরকারি সংস্থার চাকরি
মোটর বাইকে দূর দূরান্তে
ছুটে বেড়িয়েছি সারাক্ষণ
কর্মঠ, ব্যস্ত, দক্ষ কর্মী,
কত গান, কবিতা, পত্রিকার অফিস
টাউন হলে সিনেমা দেখা
সবমিলে কীভাবে সময়গুলো
কেটে গেলো একপা একপা করে
বুকের ভেতর শাঁখের করাতে কেটে,
স্মৃতি রোমন্থন করি
যৌবনের সেই স্বর্ণযুগ
উথাল-পাথাল বেসামাল
স্বপ্নময়, রঙিন জীবন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION