শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ

ভয়েস নিউজ ডেস্ক:

রাঙামাটির নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা (৫৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সংগঠক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়া বড়পুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করা হয়েছে।সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা নানিয়াচর উপজেলার এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ‘সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখোশ বাহিনী সুবাহুর ওপর হামলা চালায়। তিনি সেখানে মারা গেছেন বলে শুনেছি।’

অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেও হতে পারে।’

নানিয়াচর থানার ওসি সুজন হাওলাদার বলেন, ‘হত্যার বিষয়টি শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION