মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

দেশে একদিনে করোনায় মৃত্যু ৪০, আক্রান্ত ৩৮৬৮

অধ্যাপক নাসিমা সুলতানা

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬৮ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।

শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ২৭৫টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ।

মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ৯ জন এবং পুরুষ ৩১ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও বরিশাল বিভাগে চার জন করে এবং সিলেট ও রংপুর বিভাগে তিন জন করে রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION